ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিনপিংকে ‘ভাঁড়’ বলার পর নিখোঁজ চীনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিনপিংকে ‘ভাঁড়’ বলার পর নিখোঁজ চীনা কর্মকর্তা

প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘ভাঁড়’ বলার পর চীনের সাবেক এক প্রভাবশালী আবাসন কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই কর্মকর্তার তিন বন্ধু বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ও রাষ্ট্র নিয়ন্ত্রিত হুয়াইয়ুআন রিয়েল এস্টেট গ্রুপের সাবেক শীর্ষ নির্বাহী রেন ঝিকিয়াংকে গত ১২ মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এক বিবৃতিতে রেনের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ওয়াং ইং একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ আখ্যা দিয়ে বলেছেন, ‘আমাদের অনেক বন্ধু তাকে খুঁজছে।’

তিনি বলেন,‘রেন ঝিকিয়াং একজন সুপরিচিত ব্যক্তি এবং তার উধাও হয়ে যাওয়ার বিষয়টি সবাই জানে। যে প্রতিষ্ঠানগুলো এর জন্য দায়ী তাদের শিগগিরই এ বিষয়ে যৌক্তিক ও আইনি ব্যাখ্যা দেওয়া উচিত।’

২৩ ফেব্রুয়ারিত শি জিনপিং দেশের বিভিন্ন অঞ্চলের এক লাখ ৭০ হাজার দলীয় নেতাকর্মীর সঙ্গে টেলিকনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি এবং এটি মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্বন্ধে কথা বলেছিলেন।

ওই ভাষণের সমালোচনা করে ঝিকিয়াং একটি নিবন্ধ লেখেন। পরে এটি অনলাইনেও ছড়িয়ে পড়ে।

নিবন্ধে শি জিনপিংয়ের নাম উল্লেখ না করে ঝিকিয়াং বলেছেন, ভাষণ পর্যালোচনা করে তিনি সেখানে কোনো সম্রাটকে দাঁড়িয়ে তার ‘নতুন পোশাক’ প্রদর্শন করতে দেখেননি। বরং সেখানে এক ভাঁড়কে নগ্ননৃত্য করতে দেখা যাচ্ছে, যে অবিরাম সম্রাট হিসেবে থাকার চেষ্টা করছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়