ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু আজ

যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে মহামারি করোনাভাইরাসের বহুল কাঙ্ক্ষিত ভ্যাকসিনের পরীক্ষা।

সোমবার (১৬ মার্চ) থেকে দেশটির ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ'র অর্থায়নে মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। আর এতে অংশ নিচ্ছে কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। এসব স্বেচ্ছাসেবীদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এর কোনো প্রতিষেধক বাজারে আনতে পারেনি বিজ্ঞানীরা।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়