ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠালেন ধনকুবের জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৩, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠালেন ধনকুবের জ্যাক মা

যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালেন চীনা ধনকুবের জ্যাক মা।  করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় সাহায্যের হাত বাড়িয়ে নিজ উদ্যোগে দেশটিতে ফেস মাস্ক ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছেন তিনি।

টুইটারে দেওয়া এক পোস্টে এ বিষয়ে জ্যাক মা বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাংহাই থেকে মাস্ক ও চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পাঠানো হয়েছে।  আমেরিকায় আমাদের বন্ধুদের জন্য শুভকামনা।

এদিকে ভাইরাস মোকাবিলায় সোমবার (১৬ মার্চ) থেকে স্কুল, রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন উন্মুক্ত স্থান বন্ধ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর বিলি দ্য ব্লাসিও।  এক ঘোষণায় তিনি বলেন, আমাদের শহর এক অজানা হুমকির মুখোমুখি এবং আমাদের এ বিষয়ে মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে তিন হাজার সাতশ ৫৪ জন আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন ৬৮ জন।  আর সুস্থ হয়েছেন ৭৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছয় হাজার পাঁচশ ১৫ জনে পৌঁছেছে।  আর গত ২৪ ঘণ্টায় ইতালিতেই মারা গেছেন তিনশ ৬৮ জন।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়