ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ নাম দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ নাম দিলেন ট্রাম্প

মহামারি করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ মার্চ) ট্রাম্প তার টুইটে এই মন্তব্য করেন।

টুইটে ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনস এবং অন্যান্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে।’ 

টুইটে তিনি আরো লিখেছেন, ‘আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হবো।’ 

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। এতে মারা গেছেন ৯৩ জন। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর বিশ্বের ১৬২টি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৭ হাজারের বেশি জন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়