ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরিয়ে দেওয়া হলো মার্কিন রণতরীর সেই অধিনায়ককে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরিয়ে দেওয়া হলো মার্কিন রণতরীর সেই অধিনায়ককে

মার্কিন রণতরী থিওডোর রুজভেল্টে করোনায় আক্রান্ত নাবিকদের প্রাণ বাঁচানোর আবেদন জানিয়ে চিঠি লেখা অধিনায়ক ব্রেট ক্রোজিয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, চিঠিতে মার্কিন নৌবাহিনীর সমালোচনা করার কারণে তাকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

সম্প্রতি করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে মার্কিন নৌবাহিনীর উদ্দেশে চিঠি পাঠান থিওডোর রুজভেল্ট রণতরীর অধিনায়ক ব্রেট ক্রোজিয়ার। প্রায় দুই সপ্তাহ আগে ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। জাহাজটি বর্তমানে প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটি গুয়ামের একটি বন্দরে অবস্থান করছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রণতরীটি থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি নাবিককে নামিয়ে আনা হবে।ইতোমধ্যে ওই রণতরী থেকে প্রায় এক হাজার নাবিককে নামিয়ে আনা হয়েছে। এছাড়া ওই রণতরীতে করোনায় আক্রান্ত ৯৩ জনকে গুয়ামে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সূত্র : বিবিসি

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়