ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯৭ বছর বয়সী নারীর করোনা জয়

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯৭ বছর বয়সী নারীর করোনা জয়

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বয়স্করা। বিশ্বব্যাপী বয়স্কদেরই সর্বাধিক প্রাণহানী হচ্ছে। এদের মধ্যে যখন শতবর্ষী কিংবা প্রায় শতবর্ষী যখন কেউ বেঁচে ফেরে, তখন সেটা ব্যতিক্রমী ঘটনা হয়ে ওঠে। হয়ে ওঠে সংবাদের শিরোনাম। যেমনটা হয়েছে ব্রাজিলের ৯৭ বছর বয়সী গিনা দাল কোলেতোরটা।

১ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে গিনা হাসপাতালে ভর্তি হন। শুরুতেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখতে হয়। তখন অবশ্য ডাক্তার ও নার্সরা আশা করেননি গিনা সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন।

কিন্তু তাদের সেই ধারনাকে ভুল প্রমাণ করে সুস্থ হয়ে রোববার বাসায় ফিরে গেছেন। রেকর্ড গড়ে গেছেন ব্রাজিলের সবচেয়ে বেশি বয়সী হিসেবে করোনা জয়ের। হুইল চেয়ারে চেপে যখন তিনি পাওলো ভিলা নোভা স্টার হাসপাতাল ছাড়েন, তখন ডাক্তার ও নার্সরা তাকে গার্ড অব অনার দিয়ে বিদায় দেন।

কারণ, ৯৭ বছর বয়সে তার বেঁচে ফেরাটা অন্যদের বুকে আশার সঞ্জার করেছে। তার বিষয়ে হাসপাতাল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ‘প্রায় শতবর্ষী গিনা খুবই প্রাণচঞ্চল ছিলেন।  এ বয়সেও নিয়মিত তিনি হাঁটেন, শপিং করেন, রান্না করেন। রুটিন মেনে চলেন।’  

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আস্তে আস্তে ভয়ানক রূপ ধারন করছে করোনাভাইরাস। দল-মত নির্বিশেষে সবাই লড়ছে করোনার বিরুদ্ধে। রোববার পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৫ জন। প্রাণ হারিয়েছে ১ হাজার ১৪৪ জন। সেরে উঠেছে ১৭৩ জন। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বয়সী গিনা দাল কোলেতো।

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়