ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউনের মধ্যেও পাকিস্তানে কলকারখানা খোলার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউনের মধ্যেও পাকিস্তানে কলকারখানা খোলার সিদ্ধান্ত

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। মৃতের সংখ্যা প্রায় ১০০। মঙ্গলবার সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৩৪১ জন। তারপরও পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট কিছু কলকারখানা পুনরায় খোলার।

অবশ্য তিন সপ্তাহের লকডাউন শেষ হওয়ার পর আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সেটা স্কুল, কলেজ, শপিং মল, জনসমাগম ও কম গুরুত্বপূর্ণ সেবাখাতের জন্য। কিন্তু বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং অর্থনীতির চাকা সচল রাখতে নির্দিষ্ট কিছু কলকারখানা খোলার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় সমন্বয় কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান।

শুরুতেই খুলবে নির্মাণ খাত। এরপর আস্তে আস্তে অন্যান্য খাত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে। সেই তালিকায় আছে সিমেন্ট ফ্যাক্টরি, সার কারখানা, খনি, গ্লাস ফ্যাক্টরি, ভেটেনারি, বইয়ের দোকান, স্টেশনারি, ড্রাই ক্লিনার্স ও কিছু কিছু কৃষি কাজ।

তবে প্রাদেশিক সরকার যদি মনে করে এসব ক্ষেত্রে আরো কিছুদিন লকডাউন রাখা দরকার তাহলে তারা সেটা রাখতে পারবে।

বিশ্বব্যাংক পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে দেশটি ২০২০-২১ অর্থবছরে মন্দার মুখে পড়তে পারে। ইমরান খান অবশ্য বিশ্ব নেতাদের কাছ থেকে সহায়তা ও ঋণ চেয়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে।

তথ্যসূত্র : রয়টার্স

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়