ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরো দুটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো দুটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিল চীন

চীন করোনাভাইরাসের আরো দুটি পরীক্ষামূলক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রলালয়ের কর্মকর্তা উ ইউআনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি। আর এ অনুমোদন মানব শরীরে প্রাথমিক ট্রায়ালের সুযোগ করে দেবে।

তিনি বলেন, বেইজিং ভিত্তিক নাসদাক গ্রুপের সিনোভাক বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ঔষধ প্রশাসন সোমবার অনুমোদন দিয়েছে।
তিনি আরো বলেন, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তৈরি অপর ভ্যাকসিন রোববার অনুমোদন দেওয়া হয়েছে।

উ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন যা ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে।

চীন গত ১৬ মার্চ যে ভ্যাকসিনটিকে প্রথম ট্রায়ালের অনুমোদন দেয় সেটি সেনা সমর্থিত একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্স এবং হংকং এর তালিকাভুক্ত বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো’র তৈরি।

চীন বর্তমানে সম্ভাব্য তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করছে।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়