ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউন বৃদ্ধির ঘোষণায় মুম্বাইয়ে বিক্ষোভ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন বৃদ্ধির ঘোষণায় মুম্বাইয়ে বিক্ষোভ

ভারতে লকডাউন বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে শত শত আটকে পড়া শ্রমিক মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে।

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ৫ মে পর্যন্ত বাড়তে পারে, ভারতের প্রধানমন্ত্রী মোদী এমন ঘোষণা দেওয়া মাত্রই বিক্ষোভকারীরা বুধবার (১৫ এপ্রিল) রাস্তায় নেমে আসে।

মুম্বাই পুলিশ কর্মকর্তা বিজয়লক্ষি হিরেমাত বলেন, শহর ছেড়ে শ্রমিকরা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্যে পুলিশকে আহ্বান জানিয়েছে। খবর সিএনএনের।

ভিড় নিয়ন্ত্রণে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে। তবে কেউ আহত হয়নি বলে জানায় পুলিশ।

এর আগে গত সপ্তাহে গুজরাটেও একই রকম বিক্ষোভ দেখা গেছে। সেসময় ৮০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬ জন। এতে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ৪৪৫ এ। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৬।


ঢাকা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়