ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৮০১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৮০১ জনের মৃত্যু

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮০১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ৯৫৮ তে পৌঁছেছে। বুধবার ডেইলি মেইল অনলাইন এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) অবশ্য ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা এখনও প্রকাশ করেনি। তবে সংস্থাটি জানিয়েছে, ইংল্যান্ডে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময় স্কটল্যান্ডে মারা গেছে ৮৪ জন, ওয়ালসে ৬০ জন ও নর্দান আয়ারল্যান্ডে ছয় জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনার কারণে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘লকডাউন থেকে বের হওয়ার কৌশল’ নির্ধারণে ব্যাপক চাপের মুখে রয়েছে জনসন সরকার।

অপরদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, আফ্রিকা অঞ্চলে ব্যাপকভাবে করোনা সংক্রমণ ঘটলে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বর্তমানে যে হারে সংক্রমণ ঘটছে এই সংখ্যা চারগুণ বৃদ্ধি পাবে। এই অঞ্চল ও ভারতে করোনাভাইরাস তখন তুষারধসের মতো দ্রুতগতিতে সংক্রমণ ঘটাবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়