ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ২৫৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ২৫৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৫৪ বাংলাদেশি রয়েছেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত এক সপ্তাহ ধরে সিঙ্গাপুরে করোনাভাইরাসে বাংলাদেশিদের আক্রান্তের হার হু হু করে বাড়ছে। মঙ্গলবারও দেশটিতে ১৭০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে এক জন ছাড়া সবাই শ্রমিক। আক্রান্তদের একটি বড় অংশ সুঙ্গেই টেঙ্গাহ লজে থাকতেন। এর আগে এই ডরমেটরিতে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত হননি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবন এস১১ ডরমেটরিসহ বেশ কয়েকটি ডরমেটরিতে থাকা শ্রমিকরা রয়েছেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়