ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেনে মৃতের সংখ্যা কমছে, বাড়ছে আশা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে মৃতের সংখ্যা কমছে, বাড়ছে আশা

স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যার কমছে। গত ২ এপ্রিলের পর মৃতের সংখ্যা কমতে শুরু করায় করোনার প্রকোপ হ্রাসে আশার সঞ্চারের কথা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৪ ঘন্টায় স্পেনে করোনায় ৫২৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৫৬৭। গত ২ এপ্রিল মৃতের সংখ্যা ছিল সর্বোচ্চ-৯৫০ জন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এদিন করোনা পরীক্ষা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সম্ভাব্য আক্রান্তদের পরীক্ষার সংখ্যা বাড়ালে লকডাউন কোন কোন অঞ্চল থেকে প্রত্যাহার করা যাবে সে বিষয়টি সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রায় শূন্য পার্লামেন্টে সানচেজ বলেছেন, ‘প্রতিদিন সবচেয়ে বেশি পরীক্ষা করা দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। এই সংখ্যা ২০ হাজারের বেশি এবং আমরা এই সংখ্যা বাড়াচ্ছি।’

আন্তর্জাতিক অর্থ তহবিল জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে স্পেনকে চরম অর্থনৈতিক সংকটে পড়তে হতে পারে। দেশটির সরকার তাই যত দ্রুত সম্ভব ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করতে চাচ্ছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়