ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা মোকাবিলায় ভারতে সাড়ে ৬ লাখ কিট পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ভারতে সাড়ে ৬ লাখ কিট পাঠালো চীন

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আবারো চীনের সহযোগিতা পেলো ভারত। বৃহস্পতিবার এক টুইটে বেইজিংয়ে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্র জানান, করোনা মহামারি রোধে আরএনএ এক্সট্রাকশন কিট ও র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টসহ ভারতে সাড়ে ৬ লাখ কিট পাঠিয়েছে চীন।

বিক্রম টুইটারে লিখেছেন, ‘র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট ও আরএনএ এক্সট্রাকশন কিটসহ সব মিলিয়ে সাড়ে ৬ লাখ কিট আজ গুয়াংজু বিমানবন্দর থেকে ভারতে যাচ্ছে।’ আগামী ১৫ দিনের মধ্যে চীন ভারতে ২০ লাখের বেশি কিট পাঠাবে বলে জানা গেছে।

যেসব এলাকায় করোনার দ্রুত সংক্রমণ হচ্ছে, সেই হটস্পটগুলোতে পাঠানো হবে কিটগুলো। এর আগে গত ৬ এপ্রিল পিআইবির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে চীনের কাছ থেকে ভারত ১ লাখ ৭০ হাজার কিট পেয়েছে।

চীনে করোনাভাইরাসের উৎপত্তি হলেও সংক্রমণ এখন অনেকটাই কম। এখন তারা বিভিন্ন দেশকে সহযোগিতায় চিকিৎসা সরঞ্জাম তৈরি করছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে ১২ হাজারের বেশি করোনা সংক্রমণ হয়েছে এবং মারা গেছে চারশর বেশি।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়