ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৩৪৩ বাংলাদেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৩৪৩ বাংলাদেশি আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৪৩ জন বাংলাদেশি। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার ২৪ ঘণ্টায় ২৫৪ বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে প্রায় সবাই শ্রমিক। এদের একটি বড় অংশ এস১১ ডরমেটি, সুঙ্গেই টেঙ্গাহ লজ,মান্দাই লজ ও তুয়াস ভিউ ডরমেটরিতে থাকতেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়