যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সময় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ছাড়িয়েছে (৬ লাখ ৭৫ হাজার ৬৪০)।
দেশটিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে। খবর সিএনএনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ হাজার ৮২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২ হাজার ৩২ জন।
তবে ডিসট্রিক্ট অব কলম্বিয়া ও অন্যান্য রাজ্যগুলোতে কোভিড-১৯ আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
বিশ্বব্যাপ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ১৪৯ জন। মারা গেছে ১ লাখ ৪৫ হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৪৬ হাজার ৭৪৩ জন।
ঢাকা/নাসিম/আমিনুল
রাইজিংবিডি.কম