ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গভর্নররা চাইলে মে’র আগেই লকডাউন তুলতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গভর্নররা চাইলে মে’র আগেই লকডাউন তুলতে পারে : ট্রাম্প

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের গভর্নদের বলেছেন যে যদি তারা চায় তাহলে ১ মে বা তারও আগে তারা রাজ্যগুলো খুলে দিতে পারে।

গভর্নদের প্রতি টেলিফোন নির্দেশনায় ট্রাম্প বলেন, ‘আপনারা কাজ চালিয়ে যান, আমরা আপনাদের পাশে থাকবো। আমরা দেশ চালু করতে যাচ্ছি। মানুষ কাজ করতে চায়।’

দেশটিতে গত চার সপ্তাহে দুই কোটির বেশি (২২ মিলিয়ন) মানুষ চাকরি হারিয়েছে। তার উপর নিউইয়র্ক লকডাউনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বর্ধিত করেছে।

এদিকে সরকার বিরোধীরা করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থাকার আদেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে এবং ৩৪ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়