ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে আরও ৩৭৮ বাংলাদেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে আরও ৩৭৮ বাংলাদেশি আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৭৮ জন বাংলাদেশি। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরে গত কয়েক দিন ধরে করোনায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বুধবার দেশটিতে ২৫৪ বাংলাদেশির করোনায় আক্রান্ত হয়। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয় আরও ৩৪৩ জন।

শুক্রবার বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৩৭৭ জন শ্রমিক এবং একজনের বিস্তারিত জানা যায়নি। আক্রান্তদের একটি বড় অংশ এস১১ ডরমেটি, সুঙ্গেই টেঙ্গাহ লজ ও ওয়েস্টলাইট তোহ গুয়ান ডরমেটরিতে থাকতেন। তাদেরকে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়