ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাস্ক সেলাই করছেন রাষ্ট্রপতির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৮, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাস্ক সেলাই করছেন রাষ্ট্রপতির স্ত্রী

ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দের স্ত্রী সবিতা কোভিন্দ ব্যস্ত সময় পার করছেন সেলাই মেশিনের সামনে। করোনা মোকাবিলায় ত্রাণ শিবিরের বাসিন্দাদের জন্য মাস্ক সেলাই করছেন ভারতের ফার্স্ট লেডি।

প্রেসিডেন্টের এস্টেট শক্তি হাতের ব্যানারে ত্রাণ শিবিরের লাখ লাখ অসহায় মানুষের জন্য এ মাস্ক সেলাই করছেন সবিতা। দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডের মাধ্যমে এসব মাস্ক দেওয়া হবে বিভিন্ন ত্রাণ শিবিরে।

মাস্ক সেলাই করে সবিতা এক বার্তায় জানান, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে প্রত্যেকে লড়াই করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কও পরতে হবে। সেলাই মেশিনের সামনেও লাল কাপড়ের মাস্ক পরে দৃষ্টান্ত তৈরি করেছেন রাষ্ট্রপতির সহধর্মিনী।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়