ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতে করোনায় আক্রান্ত ছাড়ালো ২৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় আক্রান্ত ছাড়ালো ২৩ হাজার

ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৬৮৪ জন আক্রান্ত হয়েছে। তাতে পুরো ভারতে করোনায় সংক্রমণের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮। আক্রান্তের সংখ্যা মোট ২৩ হাজার ৭৭। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৭৪৯ জন।

ভারতে দুশ্চিন্তা বাড়াচ্ছে উপসর্গহীন করোনা রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৬৯ শতাংশ রোগীর মাঝেই উপসর্গ দেখা যায়নি। দিল্লিতে একদিনে ১৬৭ জন করোনা রোগী পাওয়া গেছে উপসর্গ ছাড়াই।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়