ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাজিলে করোনা শনাক্ত ৫ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনা শনাক্ত ৫ লাখের বেশি

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু আগের দিনের চেয়ে কমেছে। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার আরো ১৬ হাজার ৪০৯ জনের আক্রান্তের খবর দিয়েছে। তাতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জন। শনিবার রেকর্ড ৩৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছিল।

একই দিন মৃত্যুও নেমেছে পাঁচশর নিচে। ২৪ ঘণ্টায় ৪৮০ জন মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৩১৪ জন।

ব্রাজিলে করোনায় সবচেয়ে খারাপ পরিস্থিতি সাও পাওলোতে। সেখানে ৯৫ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত, তাদের মধ্যে ৬ হাজার ৯৮০ জন মারা গেছেন।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল। আর মৃত্যুতে তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালির পরে অবস্থান করছে।

রোববার নতুন শনাক্তের পর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়