ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিলার আগাম জামিন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিলার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক : অ্যাসিড হামলার অভিযোগে প্রাক্তন স্বামীর দায়ের করা মামলায় সংগীতশিল্পী মিলাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করা হয়। মামলা করেন তার প্রাক্তন স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়। মামলায় মিলা ছাড়াও তাঁর সহকারী পিটার কিমকে আসামি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায়  মামলাটি করেন পারভেজ সানজারির বাবা ।


রাইজিংবিডি/ ঢাকা/ ১ জুলাই ২০১৯/ মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়