বাবা হত্যায় ছেলে-মেয়ে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মহিবুল্লাহ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগে তার ছেলে শামিম হাসান এবং মেয়ে মহসিনা আফরোজ প্রীতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় মহিবুল্লাহ নিহত হন। ওই সময় পুলিশের কাছে নিহতের পরিবার দাবি করেন, ডাকাতি করতে এসে কিছু না পেয়ে মহিবুল্লাহকে হত্যা করেছে ডাকাত দলের সদস্যরা।
হত্যার ঘটনায় নিহতের ভাই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। রোববার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে এবং মেয়েকে আটক করে।
সোমবার সকালে পুলিশ তাদের ওই মামলায় গ্রেপ্তারের কথা জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ওয়ারি বিভাগের উপ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/নূর/হাকিম মাহি
রাইজিংবিডি.কম