ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোর গ্যাংয়ের ২২ সদস্য গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কিশোর গ্যাংয়ের ২২ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা লারা দে ও লেভেল হাই গ্যাংয়ের সদস্য। এদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।

সোমবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘রোববার মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, তারা মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক অপরাধে জড়িত।  মোহাম্মদপুর এলাকায় তারা গ্যাং তৈরি করে নানা আইনবিরোধী কাজ করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে  জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি নাঈম, মানিক ও মীম ইতোমধ্যে নানা অপরাধ করেছে।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়