ছুরিকাহত যুবকের মৃত্যু
জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর লালবাগ কেল্লার পাশে ছুরিকাঘাতে আহত অজ্ঞাত যুবক মারা গেছেন।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ আলী রাইজিংবিডিকে বলেন, ‘রোববার সকাল থেকেই ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে বিভিন্নস্থানে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। যুবকের পরণে কালো জিন্সপ্যান্ট রয়েছে।’
রোববার দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ মর্গে রাখা হযেছে।
এর আগে শনিবার রাতে ওই যুবকের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। লালবাগ থানার এস আই আবুল কালাম ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাইজিংবিডি/ঢাকা/ ১ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/ইভা
রাইজিংবিডি.কম