ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলিমের বাসা থেকে মদ ও টাকা জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেলিমের বাসা থেকে মদ ও টাকা জব্দ

অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বাসা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও টাকা জব্দ করেছে র‍্যাব।

সেলিম প্রধানের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে তার  গুলশানের অফিসে অভিযান চালিয়েছে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ‌্যম শাখার জ‌্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, অভিযানের পর বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

সেলিম প্রধান ক্যাসিনো ব্যবসার আড়ালে থাইল্যান্ডে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। এ তথ্য পেয়ে কয়েকদিন ধরে সেলিম প্রধানের ওপর নজরদারি করেন গোয়েন্দারা।

সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে নিয়ে তার গুলশানের বাসায় অভিযান চালানো হয়। এ বাসা থেকে তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসা করতেন বলে র‍্যাব জানান।

অভিযোগ আছে, সেলিম প্রধান রাতারাতি প্রভাবশালী বনে যান। বিএনপি, তত্ত্বাবধায়ক এবং সর্বশেষ আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব‌্যক্তির সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তাদের প্রভাবকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ টাকা তিনি থাইল্যান্ডে পাচার করেন। সেখানে তিনি ডিসকো বার ও ক্যাসিনোতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন।

এসব কিছুর মূলে কাজ করেছে গুলশানের স্পা প্রধান সেন্টার। সেখানে সুন্দরী তরুণীদের নিয়ে বুঁদ হয়ে থাকতেন প্রভাবশালী ব‌্যক্তিরা। ইতোমধ্যে স্পা সেন্টারটি সিলগালা করেছে র‍্যাব।



ঢাকা/মাকসুদ/জেনিস/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়