ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমফোর্টে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমফোর্টে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কলাবাগান থানা এলাকার গ্রীনরোড কমফোর্ট ডক্টরস চেম্বার ভবনের নিচতলায় আগুনে দগ্ধ চার জনের একজন মারা গেছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে মো. রাসেল শেখ (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন  ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬২ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি  মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলুদিয়ায়।

রাসেল শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

এর আগে সকালে ওই ভবনের একটি কক্ষে ডেকোরেশনের কাজ করার সময় বৈদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গেই বিকট একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। মুহূর্তে রাসেলসহ চার শ্রমিক দগ্ধ হন। দগ্ধরা হলেন- ফয়েজ (২৩), সুজন (১৯), ও রকিব (২২)। পরে তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটিতে আনা হয়। এদের মধ্যে ফয়েজের ৪০ শতাংশ, রকিবের ৩৭ শতাংশ ও সুজনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়