ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়া গেলেন স্পিকার

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়া গেলেন স্পিকার

সংসদ প্রতিবেদক : রাশিয়া গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক কনফারেন্সে অংশ নেবেন তিনি।

সোমবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন তাকে কনফারেন্সে অংশ নিতে আমন্ত্রণ জানান।

স্পিকারের সঙ্গে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এবং মো. জিল্লুল হাকিম গেছেন।

উল্লেখ্য, কনফারেন্সটি ১-২ জুলাই রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। আগামী ৫ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়