ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকুন’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকুন’

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশের সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার গুলশানের হলি আর্টিজানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিশ্বব্যপী জঙ্গিবাদ কার্যকর রয়েছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলন, ‘ইউরোপীয় দেশগুলোর পুলিশ বলছে, শুধু ২০১৮ সালে ইউরোপজুড়ে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায় পৃথিবীব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন হয়নি। বিশ্বব্যপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশের সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলো তাদেরকে নিশ্চিহৃ করে দেওয়া হয়েছে।’

এর আগে ডিজিসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারীর সামনে নিহতদের উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা জানান।


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৯/নূর/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়