ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে গণপিটুনিতে নারী হত্যা, আরও ৩ জন গ্রেপ্তার

আরিফুল ইসলাম সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে গণপিটুনিতে নারী হত্যা, আরও ৩ জন গ্রেপ্তার

সাভার সংবাদদাতাঃ সাভারের হেমায়েতপুরে 'ছেলেধরা' সন্দেহে গণপিটুনিতে সালমা বেগম (৪০) নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় এক নারীসহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে নারীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে গ্রেপ্তারের  বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায়।  

গ্রেপ্তারকৃতরা হলেন-খুলনা জেলার তেরগাদা থানার আকুলিয়া গ্রামের আবদুল হাফিজ সরদারের ছেলে শুকুর সরদার (৩০) ও শরীয়তপুরের জাজিরা থানার বায়েরটাকি গ্রামের খোরশেদ হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৫)।

এছাড়া পটুয়াখালি থেকে আটক করার পরে কাজল (৩৫) নামের নারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সাব্বির হোসেন (২০) এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে এ মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ।

এসআই প্রান কৃষ্ণ রায় জানান, ছেলেধরা গুজবে সালমা নামের নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সংগৃহীত ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে কাজল নামের এক নারীকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) দুপুরে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় ছেলেধরা গুজবে সালমাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

রাইজিংবিডি/সাভার/জুলাই ৩১, ২০১৯/আরিফুল ইসলাম সাব্বির/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়