ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এসআই

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১১, ৩১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এসআই

জ্যেষ্ঠ প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নীলা (৩৩) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন।

বুধবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নীলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নীলা মারা যান। ২৯ জুলাই রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। 

নীলার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার একটি ছেলে সন্তান রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়