ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাঁচা চামড়া সংগ্রহে নতুন উপায় খুঁজে বের করা হবে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৩, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাঁচা চামড়া সংগ্রহে নতুন উপায় খুঁজে বের করা হবে

নিজস্ব প্রতিবেদক: আগামীতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে বড় ধরনের বিশৃঙ্খলা বা সঙ্কট সৃষ্টি না হয়, সে জন্য নতুন উপায় খুঁজে বের করা হবে।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করলেও তা কার্যকর করা যায়নি। চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের আগ্রহও ছিল না। বার বার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানেননি। তাই আগামী বছর যাতে এবারের মতো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষকে চামড়া নষ্ট করতে না হয়, সে জন্য পরিকল্পনা নিয়ে আগানা হবে।’

তিনি আরো বলেন, ‘ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই এবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা হয়েছে। ভবিষ্যতে যাতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে বড় ধরনের বিশৃঙ্খলা বা সঙ্কট সৃষ্টি না হয়, সে জন্য নতুন উপায় খুঁজে বের করা হবে ।’

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/ আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়