ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ টাকায় চোখ দেখালেন প্রধানমন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ টাকায় চোখ দেখালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাধারণ রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে আবারো চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসাসেবা নেন। 

এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এস এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখিয়েছিলেন শেখ হাসিনা।

এ ছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়