ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শক্তিশালী বোমাটি হাতে বানানো'

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শক্তিশালী বোমাটি হাতে বানানো'

জ্যেষ্ঠ প্রতিবেদক: বোম্ব ডিসপোজাল ইউনিট প্রধান সানোয়ার হোসেন জানান, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিস্ফোরিত বোমাটি হাতে তৈরি। তবে তা শক্তিশালী। একই সঙ্গে আগের বোমা হামলার সঙ্গে এর যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।      

ঘটনার পর বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডিসহ সরকারের বিভিন্ন সংস্থার লোকজন আসেন। তারা আলামত সংগ্রহ করছেন।   

সানোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, বোমার বিস্ফোরণ স্থান দেখে এবং শব্দ থেকে আমরা ধারণা করছি বোমাটি হাতে বানানো ছিল।কারা করেছে তা এখনই বলা যাচ্ছে না।  তবে এর সঙ্গে গুলিস্তান, মালিবাগ কিংবা রায়রবাগের বোমা হামলার সম্পর্ক আছে কিনা তার কাজ শুরু করেছে গোয়েন্দারা  

এর আগে শনিবার রাতে এ ঘটনা ঘটে। এএসআই শাহাবুদ্দন ও কনস্টেবল আমিনুল ইসলামকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়।    

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মাকসুদ/নাসিম   

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়