ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোর পথযাত্রী : শেখ হাসিনার জন্মদিনে স্মারক গ্রন্থ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোর পথযাত্রী : শেখ হাসিনার জন্মদিনে স্মারক গ্রন্থ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের স্মারক গ্রন্থ ‘আলোর পথযাত্রী’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার স্থায়ী মিশনে প্রেস কনফারেন্সের আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই মোড়ক উন্মোচন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বইটির মোড়ক উন্মোচন ও অ্যাপস উদ্বোধন করেন।

এ সময় স্মারক প্রকাশনাটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর ইয়াসিন কবীর জয় এবং গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জয়ীতা প্রকাশনী প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে ‘আলোর পথযাত্রী’। বইতে দেখা যাবে, তার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে বহু আলোকচিত্রী নানাভাবে ক্যামেরায় ধারণ করেছেন।

পাশাপাশি এতে ফটোসাংবাদিক ইয়াসিন কবীর জয়ের নিজস্ব সংগ্রহও রয়েছে। এর মধ্য থেকে বাছাই করে পাঁচ শতাধিক আলোকচিত্র আটটি পর্বে বিন্যস্ত করা হয়েছে। উদ্দেশ্য, জন্মদিনে তার বহুমাত্রিক কর্মের মুহূর্তগুলো স্মরণের আলোয় ফিরিয়ে আনার ভেতর দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন।

পর্বগুলোর শিরোনাম-সেই যে আমার নানা রঙের দিনগুলি, মহিমা তব উদ্ভাসিত, মুক্তিসংগ্রামের অগ্রদূত, গণতন্ত্রের পথে অভিযাত্রা, ফিনিক্স পাখির গান: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প, ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ : বিশ্বজোড়া সম্প্রীতি, ভুবনময় সুখ্যাতি, মাদার অব হিউম্যানিটি ও অন্য আলোয় শেখ হাসিনা।

৩৬০ পৃষ্ঠার বইটিতে আরো রয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একটি তথ্যবহুল সংক্ষিপ্ত জীবনী ও সৈয়দ শামসুল হকের ‘আহা, আজ কী আনন্দ অপার!’ কবিতাটি। জয়ীতা প্রকাশনীর স্মারক গ্রন্থ আলোর পথযাত্রীর সম্পাদনা, প্রচ্ছদ ও অঙ্গপরিকল্পনা করেছেন শাহরিয়ার খান বর্ণ।


ঢাকা/হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়