ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার পিস্তলের গুলিতে ছেলের আত্মহত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবার পিস্তলের গুলিতে ছেলের আত্মহত্যা

রাজধানীর আজিমপুরে পুলিশ কর্মকর্তার পিস্তলের গুলিতে তার ছেলে কলেজছাত্র সাদিক বিন সাজ্জাদ আত্মহত্যা করেছেন।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

লালবাগ থানার ওসি (অপারেশন) আসলাম উদ্দিন রাইজিংবিডিকে জানান, সাদিকের বাবা রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন। তারা আজিমপুর অফিসার্স কোয়ার্টারে থাকেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সবার অজান্তে সাদিক আত্মহত্যা করেন। এ বিষয়ে পরে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সাদিক ঢাকা সিটি কলেজের ছাত্র। তার বাবা সাজ্জাদ হোসেন বলেন, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি, সাদিক রুমে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে।

সাদিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সোমবার দুপুরের পর ময়নাতদন্ত করা হবে।

 



ঢাকা/মাকসুদ/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়