ঢাকাগামী বাসের ধাক্কায় একজন নিহত
সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাতক্ষীরায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মিজান চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদরের বাঁকাল স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত মিজান চৌধুরী সদরের পলাশপোল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান চৌধুরী সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কাজ শেষ করে শহরের দিকে অটোরিকশায় আসছিলেন। এসময় ঢাকাগামী এম আর পরিবহনের একটি বাস পিছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশা থেকে পড়ে মিজান চৌধুরী ঘটানস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এম আর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা/শাহীন গোলদার/বুলাকী
রাইজিংবিডি.কম