রাজশাহী-বগুড়ায় বৃষ্টিতে ভেসে গেল প্রথম দিন
বৃষ্টির কারণে রাজশাহীতে প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। ছবি: কবির তুহিন
দুই দিন পিছিয়ে শনিবার শুরু হয়েছে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। তবে দ্বিতীয় স্তরের দুই ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এই মাঠে বৃষ্টির কারণে প্রথম দিন টসই হয়নি। দুপুর সাড়ে বারোটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে বরিশালের প্রতিপক্ষ ঢাকা মেট্রো। এই ম্যাচেও প্রথম দিন টসই সম্ভব হয়নি।
প্রথম দুই রাউন্ডে এক জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের টেবিলের শীর্ষে আছে বরিশাল। এক জয় ও এক হারে ১১.১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিলেট।
দুই ড্রয়ে ৬.৯২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম তিনে ও ঢাকা মেট্রো এক ড্র ও এক হারে ৪.৪৯ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে।
ঢাকা/পরাগ
রাইজিংবিডি.কম