ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ-২০১৯

দ্বিতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০১, ২৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিতীয় দিনের খেলা শুরু

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে আজ রোববার সকালে। দেশের চারটি ভেন্যুতে মোট আটটি দল মুখোমুখি হয়েছে।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা বিভাগ লড়ছে ঢাকা বিভাগের বিপক্ষে। প্রথম স্তরের অপর ম্যাচে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে রংপুর বিভাগের বিপক্ষে খেলছে রাজশাহী বিভাগ।

দ্বিতীয় স্তরে ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। বৃষ্টির কারণে প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। আজ রোববারও ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি হচ্ছে। দ্বিতীয় স্তরের অপর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ম্যাচটিও বৃষ্টির কারণে প্রথম দিন শুরু করা যায়নি। মাঠ ভেজা থাকায় আজও বিলম্ব হচ্ছে শুরু হতে।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত ১০ অক্টোবর থেকে শুরু হয় ২১তম জাতীয় ক্রিকেট লিগের খেলা। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথম দুই রাউন্ডের খেলাগুলো চলেছে। প্রথম স্তরে এক জয় ও এক ড্রয়ে ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে খুলনা বিভাগ।  দ্বিতীয় স্তরে এক জয় ও এক ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরিশাল বিভাগ।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়