ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রংপুর উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে প্রার্থী মনোনয়ন ঠিক করতে স্থায়ী কমিটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছে।

বৈঠকে মহাসচিব ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৯/সাওন/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়