দশম প্রজন্মের ল্যাপটপ আনল এমএসআই
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম
দেশের বাজারে প্রথমবারের মতো ইন্টেলের দশম প্রজন্মের ল্যাপটপ আনল এমএসআই। ইন্টেলের দশম প্রজন্মের কোর আই-৭ এবং কোর আই-৫ প্রসেসর চালিত এমএসআই ল্যাপটপগুলো বাজারে পরিবেশন করছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি।
অত্যন্ত আকর্ষণীয় ও পাতলা ব্যাজেলের ১৪ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপগুলোতে রয়েছে ১৯২০ বাই ১০৮০ এফএইচডি (ফুল হাই ডেফিনেশন) রেজুলেশনের ডিসপ্লে। এছাড়াও রয়েছে ৫১২ জিবি এসএসডি হার্ডড্রাইভ, ২৬৬৬ মেগাহার্জের ৮ জিবি ডিডিআর৪ মেমোরি এবং ৪ সেলএর ব্যাটারি, যা ১১ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
প্রতিটি ল্যাপটপে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা এবং উপহার হিসেবে একটি আকর্ষণীয় ল্যাপটপ ব্যাগ। এসএমআইয়ের নতুন ল্যাপটপগুলো ইউসিসি ও ইউসিসির নির্ধারিত সকল ডিলার প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে। আরো জানতে ভিজিট: www.ucc-bd.com।
ঢাকা/ফিরোজ
রাইজিংবিডি.কম