ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার-সেরেনা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ফেদেরার-সেরেনা

ক্রীড়া ডেস্ক : ব্রিটিশ টেনিস খেলোয়াড় ড্যান ইভান্সকে উড়িয়ে দিয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার।

নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুক্রবার ফেদেরার মাত্র ৮৩ মিনিটেই জেতেন ৬-২, ৬-২, ৬-১ গেমে।

ইউএস ওপেনে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার গতবার চতুর্থ রাউন্ডে হেরেছিলেন। ৩৮ বছর বয়সি তারকা এবার বেলজিয়ামের ডেভিড গফিনের বিপক্ষে লড়বেন।

সহজ জয়ে মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারান মার্কিন তারকা।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়