ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দারুণ জয়ে শীর্ষে পিএসজি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারুণ জয়ে শীর্ষে পিএসজি

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দ্বিতীয় জয় পেয়েছে পিএসজি। মেসকে ২-০ গোলে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।

নেইমার, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপেকে ছাড়া শুক্রবার প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল পিএসজি। ১১ মিনিটে পেনাল্টি থেকে অতিথিদের এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক ম্যাক্সিম চুপো-মটিং। লিগে শেষ দুই ম্যাচে এটি তার তৃতীয় গোল।

চতুর্থ ম্যাচে এটি পিএসজির তৃতীয় জয়। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রেনেরও। তবে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়