ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেন দলে সারাবিয়া-নানেজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেন দলে সারাবিয়া-নানেজ

ক্রীড়া ডেস্ক : স্পেনের স্থায়ী প্রধান কোচ হওয়ার পর নিজের প্রথম স্কোয়াড দিয়েছেন রবার্ট মোরেনো।

২০২০ ইউরো বাছাইপর্বে স্পেনের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন পিএসজির ফরোয়ার্ড পাবলো সারাবিয়া ও অ্যাথলেটিক বিলবাওয়ের সেন্টার-ব্যাক উনাই নানেজ।

এই গ্রীষ্মে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পেইনে থাকা দানি সেবায়োস ও ফ্যাবিয়ান রুইজও ডাক পেয়েছেন দলে।

আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বুচারেস্টে রোমানিয়ার বিপক্ষে খেলবে স্পেন। তিন দিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ফ্যারো আইসল্যান্ড।

‘এফ’ গ্রুপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোই জিতেছে স্পেন। ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: কেপা আরিজাবালাগা, ডেভিড ডি গিয়া, পাউ লোপেজ

ডিফেন্ডার: দানি কারবাহাল, জেসুস নাভাস, সার্জিও রামোস, মারিও হেরমোসো, উনাই নানেজ, দিয়েগো লরেন্তে, জরদি আলবা, হেসে গায়া

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, দানি পারেজো, রদ্রি, থিয়াগো আলকান্তারা, সাউল নিগুয়েজ, ফ্যাবিয়ান, দানি সেবায়োস

ফরোয়ার্ড: রদ্রিগো মোরেনো, পাবলো সারাবিয়া, পাকো আলকাসের, মিকেল ওয়ারজাবাল, সুসো।

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়