ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফ্রিদির রেকর্ড ভাঙলেন মালিঙ্গা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫২, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিদির রেকর্ড ভাঙলেন মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক : শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন লাসিথ মালিঙ্গা।

পাল্লেকেলেতে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন শ্রীলঙ্কান পেসার।

৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটা ছিল পাকিস্তানের প্রাক্তন স্পিনিং অলরাউন্ডার আফ্রিদির। ৭৪ ম্যাচে মালিঙ্গার উইকেট এখন ৯৯টি।৭২ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে তিনে আছে বাংলাদেশের সাকিব আল হাসান।

৯৭ উইকেট নিয়ে কিউইদের বিপক্ষে ম্যাচে নেমেছিলেন মালিঙ্গা। ইনিংসের চতুর্থ বলেই কলিন মানরোকে ইয়র্কারে বোল্ড করে আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন ৩৬ বছর বয়সি পেসার।

নিজের তৃতীয় ওভারে আরেকটি ইয়র্কারে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে আফ্রিদিকে ছাড়িয়ে যান মালিঙ্গা।

প্রথম তিন ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন মালিঙ্গা। তবে নিজের শেষ ওভারে খরচ করেন ১৫ রান। হার দিয়ে সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়