ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৬ অক্টোবর

মৌসুমের প্রথম এল ক্লাসিকো অক্টোবরে হবে, তা জানা গিয়েছিল আগেই। তবে আরও নিশ্চিত করে এবার ক্লাব ফুটবলে বিশ্বের সেরা এ দ্বৈরথের তারিখ ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ।

বিশ্বের সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার লড়াইয়ের পোষাকী নাম এল ক্লাসিকো। এই দুই ক্লাবের লড়াই মানে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া পুরো ফুটবল বিশ্ব। মর্যাদার এ মহারণ ভক্তরা এবার প্রথম দেখতে পাবে ২৬ অক্টোবর। ওই দিন বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

লা লিগায় প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এ মহারণ দেখতে পাবে বার্সেলোনার দর্শকরা।

গত ফেব্রুয়ারি পর থেকে মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। শেষবার পরপর দুটি ক্লাসিকোতে জয় পায় বার্সেলোনা। মাত্র চার দিনের ব্যবধানে দুটি ক্লাসিকোর উত্তাপ উপভোগ করেছিল ভক্তরা। প্রথমটিতে ৩-০ ব্যবধানে রিয়ালকে হারিয়ে কোপা দেল’রের সেমিফাইনালে উঠেছিল বার্সেলোনা। দ্বিতীয়টিতে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়