ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেনিস ছেড়ে কুস্তিতে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেনিস ছেড়ে কুস্তিতে জোকোভিচ

জাপানে খেলতে এসেছেন অথচ এখানকার বিখ্যাত সুমো খেলোয়াড়দের সঙ্গে একটু খুনসুটি না করলে কি হয়। জাপান ওপেন টেনিস টুর্নামেন্টে খেলতে এসে সুমো কুস্তিগিরদের সঙ্গে এমনটাই করেছেন টেনিসের নম্বর ওয়ান তারকা নোভাক জোকোভিচ।

বর্তমানে জাপানের রাজধানী টোকিওতে রয়েছেন সার্বিয়ান টেনিস সুপারস্টার। অংশ নিয়েছেন জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে। এরই ফাঁকে সোমবার টোকিওতে সুমোর আখড়ায় পা রেখেছিলেন জোকোভিচ। একপর্যায়ে নেমে পড়েন কুস্তিগিরদের সঙ্গে লড়াইয়ে। যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায় জাপানি সুমো কুস্তিগিররা তাকে খেলার নিয়ম শিখিয়ে দিচ্ছেন। শেখার পর কুস্তি খেলতে নামেন তিনি। বিশ্বসেরা টেনিস তারকাকে উৎসাহ দিতে ইচ্ছে করেই হেরে যেতে দেখা গেছে এক কুস্তিগিরকে।

কুস্তি লড়াইয়ের পর জোকোভিচ সাংবাদ মাধ্যমকে বলেন, ‘আরও কিছুটা ওজন বড়িয়ে নিতে পারলে আমিও খেলতে পারব। এখন যা ওজন আছে তার তিন গুন প্রয়োজন।’

জাপানে গিয়ে সুমো খেলায় অংশ নেওয়ার কারণ জানিয়ে জোকোভিচ বলেন, ‘ ফোনে বাবার সঙ্গে কথা হচ্ছিল। বাবা আমায় মনে করিয়ে দিল ছোট বেলায় আমি ও বাবা দুজনই আকেবোনোর সুমো লড়াই দেখতাম।’


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়